মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

দুর্গাপুর উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

দুর্গাপুর প্রতিনিধি

দুর্গাপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। সোমবার পৃথকভাবে এ কমিটি ঘোষণা করেন জেলা কমিটি।
উপজেলা যুবদলের কমিটিতে নাহিদুল হক (বিদয়)কে সভাপতি ও আরমান কবির সুজনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি খোদাবক্স, সহ-সভাপতি ওমর ফারুক, লতিফ (ভুট্টু), মাহাবুবুর রহমান সাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও আকতার আলী । আগামী ৯০ দিনের মধ্যে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি জেলা যুবদলের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে একই দিনে আরমান আলীকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে পৌরসভা যুবদলের ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি জিলহাজ মাহমুদ, সহ-সভাপতি জহুরুল হক (মিরুন),মখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেন্টু, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন ও নাসিমুল হক । আগামী ৪৫ দিনের মধ্যে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ পৌরসভা কমিটি জেলা যুবদলের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

Please follow and like us: