, || - ||

দুর্নীতি, মাদক,জুয়া,জঙ্গী ও সন্ত্রাসী বিষয়ে ছাড় নয়- সেলিমা আহমাদ এমপি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।
মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে হোমনা থানার আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‍্যালিটি থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা কম্পাউন্ডে আলোচনা সভায় এসে মিলিত হয়।
স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করে র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং থানা কম্পাউন্ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতি, মাদক, জুয়া, জঙ্গী ও সন্ত্রাসমমুক্ত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাই আমাদের হোমনা -তিতাসকেও দুর্নীতি, মাদক, জুয়া, জঙ্গী ও সন্ত্রাসমমুক্ত করতে দিন-রাত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরোও বলেন, কেউ এদের পক্ষে কাজ করবেন না এবং কোনোরকম সুপারিশ করবেন না সাংবাদিকদেরকেও এদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা জন্য বলেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। হোমনা থানা কর্মকর্তা (ওসি)সৈয়দ মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক সভাপতি সৈয়দ মো. ইসমাইল, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহিনুজ্জামান খোকন, আ’লীগের যুগ্ন সম্পাদক ও কমাউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, আ’লীগের সাবেক সাংঠনিক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের কুমিল্লা (উঃ) জেলার সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন সরকার,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক) প্রমুখ।
পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us: