, || - ||

দূরত্বের নীরবতা – রুমানা আক্তার রত্না

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী

দূরত্বের নীরবতা

– রুমানা আক্তার রত্না
যদি হারিয়ে যায় নির্জন তিমিরে
খুঁজেবে কী আড়ালে আনমনে?
যদি না হয় আর কোনো কথা
এই ধারা–পাতের ক্ষণতীরে।

তবো কত দিবস রবো বলো
স্মৃতি পাণ্ডুলিপি হয়ে হৃদয়ে?
অক্ষির সমক্ষের শত মায়াগুলো
দূরত্বে কী ফিকে যাবে নীরবে।

বিষণ্ণ বিকেলে দক্ষিণা বাওয়ে
মম নাম খানা কী পরবে মনে?
না-কি ভুলে যাবে সব অচিরে
খুলে পড়া নক্ষত্রের মত করে।

যদি কখনো ভোরের আলোয়
আমার ছায়াটুকু পড়ে তোমার মনে
তবে জেনে রেখো—হারিয়ে গেলেও
রইবো আমি নীরবে তোমার সনে।

Please follow and like us: