, || - ||

দেবীদ্বারে এবিএম গোলাম মোস্তফা ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ শুভ উদ্ভোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
বৈশ্বিক মহামারী করোনাকালে পজেটিভ রোগীদের শ্বাসকষ্ট লাঘবে সহায়তায় সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের প্যানাল স্পিকার, সংসদ সদস্য, সচিব এবং কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা তার নিজস্ব অর্থায়নে দেবীদ্বারবাসীর জন্য ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ শুভ উদ্ভোধন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উক্ত ফ্রী অক্সিজেন
সার্ভিস উদ্ভোধনী সভায় সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে এবং সাংবাদিক সাহিদুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা লুৎফর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা’মনি হাসপাতালের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, কোভিড-১৯-পাশে আছি টিম’র সমস্বয়ক
কাউছার হায়দার, জেলা কৃষক লীগ নেতা সুজিত পোদ্দার, আ’লীগ নেতা মুকুল ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আলমগীর সরকার, সুনীল চন্দ্র দাশ, মোঃ সুলতান আহমেদ, সাংবাদিক ফজলুল আমিন খান রাসেল, শফিউল আলম রাজীব, আহাম্মেদ হোসাইন, সোহেল রানা প্রমূখ।
বক্তারা জনহিতৈশী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনার এ মহা প্রাদূর্ভাবকালে আমাদের পাশে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ নিয়ে দাড়িয়েছেন
এবিএম গোলাম মোস্তফা। তাকে দেবীদ্বারবাসীর পক্ষ থেকে অভিনন্দন।
উদ্ভোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে মুঠোফোনে এ কার্যক্রমের উদ্যোক্তা এবিএম
গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক পর্যায়ে দেবীদ্বারবাসী করোনা মহামারীকালে
অক্সিজেন সংকট নিরসনে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘ফ্রী অক্সিজেন সার্ভিস’ শুরু করলাম। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়ানো হবে, আমি আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকব।
Please follow and like us: