, || - ||

দেশের ক্লান্তিময় সময়ে অসহায় মানুষের পাশে – ভালুকা ক্লাব।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
মো.ইজাজ সরকার,ভালুকা প্রতিনিধিঃ মহামারি করোনা সংক্রমণে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সব কর্মহীন অসহায় নিম্নআয়ের পরিবারের পাশে দাড়িয়েছে ভালুকা ক্লাবের এক ঝাঁক তরুন স্বেচ্ছাসেবক দল। অসহায়-দুস্থ স্বল্পআয়ের ১০০টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তারা।

এই কার্যক্রমে করোনাভাইরাস এর বিষয়ে সরকারী নির্দেশনা মেনে ও ত্রাণগ্রহীতাদের সুরক্ষা এবং জৈব নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে অসহায় পরিবারের বাড়িতে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। কোথাও জনসমাগম না করে এসব অসহায় স্বল্পআয়ের মানুষের বাড়িতে গিয়ে ভালুকা ক্লাবের সেচ্ছাসেবীরা এই ত্রাণ সরবরাহ করছে।

প্রথম পর্যায়ে ১০০টি অসহায় পরিবারকে ৫কেজি চাউল,১কেজি ডাল,২কেজি আলু,১কেজি পেয়াঁজ,১লিটার সয়াবিন তেল,লবণ এবং ১টি ককরে সাবান এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগপন্যসমূহ কোন জনসমাগম না করে রাতের আধারে অসহায় মানুষের বাড়ী পৌঁছে দিচ্ছে তারা।

এ বিষয়ে ভালুকা ক্লাব এর প্রতিষ্ঠাতা মোঃ সুমন খান বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং ভালুকা’র বিত্তশালী ও উদারমনা ব্যাক্তিদের সহযোগিতায় আমরা প্রথম পর্যায়ে ১০০টি পরিবারের কাছে আগামী ১সপ্তাহের খাদ্যসামগ্রী সহায়তা পৌঁছে দিতে পেরেছি, আমাদের দ্বিতীয় পর্যায়ে আরো ১০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা প্রায় শেষের দিকে এবং যতদিন পর্যন্ত এই দুর্যোগকালীন অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমি ভালুকা ক্লাব এর পক্ষ থেকে ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা এবং অন্যান্য বিভিন্ন ক্লাব এবং যেসকল ব্যাক্তিরা সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি ভালুকা ক্লাব পরিবারের কৃতজ্ঞতা জানাই।

ক্লাবের সহ সভাপতি খোরশেদ আলম ইমন বলেন, ‘ব্যাক্তিগত উদ্যোগে অনেকেই ত্রাণ দিচ্ছেন আপনাদের প্রতি ভালুকা ক্লাবের আহ্‌বান দয়া করে জনসমাগম করে ত্রাণ দিবেন না, আপনার ত্রাণ অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দিন, কেউ যেন বাড়ি থেকে বের না হয় সেদিকে খেয়াল রাখবেন। করোনার বিরুদ্ধে যুদ্ধ আমরা সকলে মিলে জিতবো, ইনশাআল্লাহ’।

এছাড়াও ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রিয়াদ বলেন, যেহেতু এটা মানুষের আমানত ও সঠিক গ্রহীতার হক অতএব আমরা যথেষ্ট সতর্কতার সাথে যাচাই-বাছাই এর মাধ্যমে সঠিক প্রাপ্য ব্যক্তির কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে আমারা বদ্ধপরিকর।

Please follow and like us: