বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, দেশে করোনা কালে জাতীয় অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থায়। এর মধ্যেও শিক্ষার্থীদের কি ভাবে সহযোগিতা করা যায় সে দিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা আশা করছি অচিরেই এই মহামারি থেকে রক্ষা পাব।
বুধবার সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহের দেয়ালিকা উম্মোচন ও কোভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয় পূণঃ চালু করার বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলি বলেন।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে তিনি আরও বলেন, শুধু পুথিগত শিক্ষায় নয়, ছেলে/মেদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার লায়লা শিরিন নাহার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আকতার, হেমায়েত আলী শাহ, বগুড়া সদর উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি আমিনুল ইসলাম ডাবলু, অধ্যক্ষ আবু সুফিয়ান, বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক নাছিমা আক্তার, জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বগুড়া সদর উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক/শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বগুড়া সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহের দেয়ালিকা ফিতা কেটে উন্মোচন করে পরিদর্শন করেন।
Please follow and like us: