, || - ||

দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবে আগমন ও মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী বৃহসপতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাব নেতৃৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন। প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সাহিত্য সম্পাদক মোঃ আইয়ুব আলী,অর্থ সম্পাদক দিলীপ গৌর , দৈনিক অগ্রসর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, মাই টিভির সাংবাদিক মোনায়েম খান , হোসেন আলী ছোট্ট, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের আহবায়ক প্রদীপ সাহা এবং সম্পাদকের সফর সংগী বিশিষ্ট ব্যবসায়ী মোকাররম হোসেন উপস্থিত ছিলেন। মত বিনিময় কালে প্রেসক্ল্ােবর নেতৃবৃন্দের সাথে দেশের রাজনীতি অর্থনীতি এবং সংবাদ পত্রের বিভিন্ন বিয়য় নিয়ে আলোচনা করা হয়। শুরুতে দৈনিক অগ্রসর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয় সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক চা চক্রের আয়োজন করা হয়।

Please follow and like us: