শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দৈনিক তালাশ নিউজ এঁর শুভ উদ্বোধন। 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

‎সুনামগঞ্জে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া  দৈনিক ‘তালাশ নিউজ’।

‎‎শনিবার ( ৯ আগস্ট ২৫ইং) রাত  আটটায় শহরের উকিলপাড়ার সুনামধন্য ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের সেমিনার কক্ষে বাংলাভিশন টিভির

‎সুনামগঞ্জ জেলা প্রতিনিধি  মাসুম হেলাল ও একাত্তর  টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নুর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবং বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক শেরগুল আহমেদ।

‎‎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক, ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। পাবলিক প্রসিকিউটরের মল্লিক মঈন উদ্দিন সোহেল। সুনামগঞ্জ জেলা বিএনপি’সদস্য নাদির আহমেদ। সুনামগঞ্জ জেলা বিএনপি’সদস্য আবুল মনসুর মো: শওকত। সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। সুনামগঞ্জ  রিপোর্টার্স  ইউনিটির সভাপতি পীর মাহবুব।সুনামগঞ্জ জেলা বিএনপি’সদস্য মোনাজ্জির হোসেন সুজন। সুনামগঞ্জ সদর থানর অফিসার ইনচার্জ মো: আবুল কালাম। সাবেক ছাত্র নেতা সৈয়দ একরাম।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক তালাশ নিউজের সম্পাদক ও প্রকাশক শাহ মোহাম্মদ ইউসুফ হক ফরহাদ। দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, হাসান চৌধুরী।  দৈনিক আমার দেশ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দীন। সময় টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিমাদ্রি শেকর ভদ্র।   জি টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার। দৈনিক সোনালী খবরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো: ফরিদ মিয়া । বাসস এঁর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক।  দৈনিক কাল বেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুদরত পাশা।  অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি ও মাই টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আবু হানিফ।   দৈনিক যায়যায়দিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জুনু মিয়া। দৈনিক বাংলা একাত্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কে জি  মানব তালুকদার। দৈনিক সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার,সোলেমান কবির।  দৈনিক খোলা কাগজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো: আব্দুল বাছির। দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ তালুকদার। দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার, মোহাম্মদ নূর প্রমুখ।

‎‎এসময় প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক ড: মোহাম্মদ  ইলিয়াস মিয়া বলেন, দৈনিক তালাশ নিউজ যেনো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। এবং আপনাদের কাছ থেকে যেনো দায়িত্বশীল সংবাদ আশা করি।  তিনি আরও বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি কোথাও  আশঙ্কা ও নিরাপত্তাহীন  মনে করেন তবে জেলা প্রশাসককে জানালে আমরা সার্বিক  ব্যবস্থা গ্রহণ করব। দৈনিক তালাশ নিউজের জন্য সাফল্য সফলতা কামনা করি।

‎পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শেষে কেক কাটা হয়৷

Please follow and like us: