, || - ||

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বাংলাদেশের আলো দেশ ও সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে। এটাই আমার আশা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, বাংলাদেশের আলো সাংবাদিক ইউনিয়নের কর্মকাণ্ড গুরুত্বের সঙ্গে প্রচার করে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি অনেক গণমাধ্যমের বিরুদ্ধে সাংবাদিকদের পাওনা না দেওয়ার অভিযোগ থাকলেও বাংলাদেশের আলোর বিরুদ্ধে কখনো এমন অভিযোগ আসেনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল বলেন, বাংলাদেশের আলো বিগত বছরগুলোর মতোই সকল প্রতিকুলতা পেরিয়ে এগিয়ে যাবে এটাই আশা করছি।

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল বলেন, এই পত্রিকার সাংবাদিকদের রুটি-রুজির উন্নয়নে আমরা সবসময় পাশে আছি।

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী বলেন, বাংলাদেশের আলো তার অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা করি।

বিএফইউজের যুগ্ম-সম্পাদক শেখ মামুন বলেন, বেতন-ভাতা না দেওয়ার যে প্রথা গণমাধ্যমে বর্তমানে নিয়মে পরিণত হয়েছে বাংলাদেশের আলো’র সম্পাদক সেই নিয়ম ভেঙ্গেছেন। আমি এই পত্রিকার মঙ্গল কামনা করি।

বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)-এর সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী বলেন, বর্তমানে পত্রিকা প্রকাশনা একটি চ্যালেঞ্জের বিষয়। এই কঠিন সময়ে পত্রিকাটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। তাদের জন্য শুভকামনা।

বাংলাদেশ সম্পাদক ফোরামের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, মফিজুর রহমান খান বাবু সম্পাদক ফোরামের প্রধান উদ্যোক্তা। সম্পাদক ফোরামের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

অতিথিদের শুভেচ্ছা বক্তৃতার পর অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশের আলো’র সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু বলেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি পাঠক, বিজ্ঞাপনদাতা ও প্রচারকার্যে যারা রয়েছেন তাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। পত্রিকাটি আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

Please follow and like us: