এন.এইচ.নাহিদঃ- বহুল প্রচলিত দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় যোগদান করলেন প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল।কুষ্টিয়া সদর প্রতিনিধি হিসেবে ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন।দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া ও বিএনইএল পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দীন এর স্বাক্ষরিত নিয়োগ পত্র (সূত্রঃ বিএনইএল/প্রশা-৫.৫/৩৩৪/২০১৮ তাং ১৭-১১-২০১৮ ইং) প্রদান করেছেন।বিএনইএল বিডিজি মাগুরা গ্রুপের ১২ও ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ পত্রিকার দাম মাত্র ৫ টাকা। প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল ইতিপূর্বে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সাথে দায়ীত্ব পালন করেছেন।এই অঞ্চলের প্রচার সংখায় শীর্ষে সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ায় প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জন্য সকলের কাছে সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছে।
Please follow and like us: