বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়েছে রেফারেল চেইন বিষয়ক ওরিয়েন্টেশন।

অদ্য ০৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে ইরা লাইট প্রকল্পের উদ্যোগে “বজ্রপাতে ক্ষতিগ্রস্তের সহায়তা প্রদান ও ব্যবস্থাপনা বিষয়ক রেফারেল চেইন ওরিয়েন্টেশন” শীর্ষক এ সেশন অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পটি আর্থীক সহযোগিতায়: প্লান ইন্টারন্যাশনাল বাংলাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরা সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সদর হাসপাতালের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান এবং ইরা সংস্থার মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার।

অনুষ্ঠানে ইরা লাইট প্রকল্পের কর্মএলাকার ৫টি ইউনিয়নের ১৫ জন সিএইচসিপি (CHCP) এবং ১০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশন সেশনে বজ্রপাতজনিত দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, দ্রুত রেফারেল নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে সমন্বিত ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরা লাইট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটরগণ।

Please follow and like us: