ঢাকার দোহার উপজেলার আসন্ন নারিশা বাজার বনিক সমিতি নির্বাচন উপলক্ষে “নির্বাচন পরিচালনা কমিটি” কতৃক আয়োজিত মতবিনিময় সভা সম্পন্ন হয়। শুক্রবার বিকালে নারিশা বাজার জমাদ্দার মার্কেটে সভাটি সম্পন্ন হয়। উক্ত সভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে বিভিন্ন মত প্রকাশ করেন প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নারিশা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস দিয়ে বলেন কোন প্রার্থী যদি কোনপ্রকার অরাজকতা বা নির্বাচন আইন বিরোধী কর্মকাণ্ড ঘটায় সেক্ষেত্রে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে। সভায় সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন ভোটার মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম জিকু বেপারী, মো. শহিদ, জয়নাল কাজী, নুরুল হক মেম্বার, পুষ্প বেগম, আব্দুল মজিদ মোড়ল, মো. সালাউদ্দিন, মো. আনিস রানা প্রমুখ।