ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ARAB) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর সহযোগিতায় প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচীর অাওতায় নারিশা ইউনিয়নের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও দুইজন অসচ্ছল প্রবীনকে হুইলচেয়ার, ৮০ জন অসচ্ছল প্রবীনকে কম্বল ও ৩০ জন নাজুক প্রবীনকে ওয়াকিং স্টিক (লাঠি) প্রদান করা হয়।
গতকাল শুক্রবার আরব শাখা অফিসে সকলের উপস্থিতিতে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন অারব সংস্থার নির্বাহী পরিচালক জনাব এ এস এম নূরুল আলম, আরব সংস্থার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী চিত্তরঞ্জন মজুমদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাজিদ মিয়া, আ: রহমান শেখ প্রমুখ।