, || - ||

দোহারে এসএসসি ব্যাচ-২০১২ এর উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।
“মানুষ মানুষের জন্য” একথার সাথে একমত পোষণ করে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে ঢাকা জেলার দোহার উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নারিশা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১২ সালের সকল শিক্ষার্থী মিলে অত্র এলাকার দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে।

গত সোমবার উপজেলার নারিশা পশ্চিমচর, নারিশা খালপাড় এবং নারিশা চৈতাবাতর এলাকার প্রায় ৮৫টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, একটি ডেটল সাবান, দুই প্যাকেট খাবার স্যালাইন এবং একপাতা নাপা ঔষধ প্রদান করা হয়।

ঐ ব্যাচের শিক্ষার্থী শাকিল নিরব বলেন, আমরা চাই আমাদের এই সামাজিক কার্যক্রম দেখে যেনো অন্যরাও অনুপ্রাণিত হয় এবং দোহারের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করে সকলে।

Please follow and like us: