ঢাকার দোহার উপজেলায় মঙ্গলবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া লটাখোলা গ্রামের এক নারী মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুরে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। করোনায় আক্রান্ত ঐ নারী দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। সপ্তাহে দুইবার ঢাকা গিয়ে ডায়ালাইসিস করাতে হতো তাকে। আক্রান্ত ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
ডা. মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে লটাখোলা এলাকার ঐ নারীর করোনা পজিটিভের বিষয়টি আমরা নিশ্চিত হই। তাঁর কিডনিজনিত সমস্যা ছিল এবং নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। ডায়ালাইসিস ও করোনার চিকিৎসা যাতে একসাথে করা যায় সে বিষয়টি আমরা মাথায় নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে লটাখোলার বাড়ি থেকে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়ে দেই। অ্যাম্বুলেন্সে ঢাকা নেয়ার পথে টিকরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
মৃত ঐ নারী হিন্দু সম্প্রদায়ের ছিলেন।