, || - ||

দোহারে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:-  ঢাকার দোহার উপজেলায় আনন্দ মিছিল করেছে থানা ও পৌরসভা ছাত্রলীগ। নবগঠিত উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

গত বুধবার উপজেলা পরিষদ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষ পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সুরুজ আলম সুরুজ, রাহীম কমিশনার, গিয়াস উদ্দিন সোহাগ, রাশেদ চোকদার, শফিকুল ইসলাম সেন্টুসহ নবগঠিত কমিটির সদস্যরা।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার আমিনুল ইসলাম কে সভাপতি ও উদয় হোসেনকে সাধারন সম্পাদক করে উপজেলা কমিটি এবং পাপেল মাহমুদ নিজামকে সভাপতি ও মিজানুর রহমান সাদ্দামকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগ।

Please follow and like us: