ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন” এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা – ২০২২ সম্পন্ন হয়। শুক্রবার সকালে ধীৎপুর শহীদ সাকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সরকারি-বেসরকারি ৩টি স্কুলের প্রাক-প্রাথমিক পর্যায়ের মোট ৩০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
উল্লেখ্য, শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন, ছাত্র এবং সমাজ এই দুইটি বিষয় নিয়ে প্রতিষ্ঠা সাল ২০১৭ থেকেই কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়া, গরীব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা-সামগ্রী প্রদান, মেধাবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করাই হলো এই সংগঠনের অন্যতম কাজ। এছাড়া সংগঠনের সদস্যরা নিয়মিত রক্তদান করেন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে।
ভবিষ্যতে আমাদের এই আয়োজন আরো বৃহৎ পরিসরে হবে বলেও জানান সংগঠনের সদস্যরা। উক্ত কুইজের পুরস্কার খুব শীঘ্রই বিজয়ীদের হাতে তুলে দেবে তারা।
Please follow and like us: