ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা, মালিকান্দা, উত্তর শিমুলিয়া ও মধুরচর গ্রামের করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ২৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
শুক্রবার গভীররাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয় এই ঈদ উপহার এবং আজ সকালেও কিছু পরিবারের মাঝে বিতরণ করা হয়। মারিয়ম মোবাইল এন্ড ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী ও বাংলাদেশের খবর পত্রিকার দোহার প্রতিনিধি মো. জুবায়ের আহমেদ এর নিজস্ব অর্থায়নে দেওয়া হয় ঈদ উপহার।
মো. জুবায়ের আহমেদ বলেন, করোনাভাইরাস এর সংক্রমণের ফলে বাংলাদেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে। এই সংকটময় মূহুর্তে আমার এলাকার সেইসব কর্মহীন মানুষের জন্য সামান্য উপকার করতে পেরে ভাল লেগেছে। আশাকরি আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
Please follow and like us: