সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার করছে ইঞ্জিন বোট

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।
ঢাকার দোহার উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নারিশা বাজার ট্রলার ঘাট দিয়ে যাত্রী পারাপার ও দূরপাল্লার ইঞ্জিন বোট চালাচ্ছে চালকেরা। গত রবিবার দোহারের নারিশা বাজার ট্রলার ঘাট ও মৈনট ঘাট দিয়ে সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও সেই নির্দেশ না মেনেই নারিশা বাজার ট্রলার ঘাট দিয়ে ফরিদপুরের নন্দলালপুর এলাকায় যাত্রী নিয়ে চলাচল করছে ট্রলার চালকেরা।

ইতোমধ্যে উপজেলার ফার্মেসী, কাঁচামাল পণ্য, মুদি দোকান বাদে সব দোকান সাময়িক বন্ধ করতে পারলেও পারছেনা নদীপথে ট্রলারে যাত্রীদের চলাচল বন্ধ করতে। যা সম্পূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। একটি ট্রলারে একসাথে পাশাপাশি বসে ১৫-২০ জন মানুষ একত্রে যাতায়াত করে থাকে। দ্রুত নারিশা ঘাট দিয়ে ট্রলার বা ইঞ্জিন বোট এবং সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করতে না পারলে দোহারব্যাপী করোনা ভাইরাসে সংক্রমিত হবার ঝুঁকি থেকেই যাবে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি বন্ধ করা হয়েছে মৈনট ও নারিশা ঘাট দিয়ে যাত্রী পারাপার সহ সকল কার্যক্রম।

ইঞ্জিনচালিত বোট এবং সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করার পরেও আদেশ মানছে না চালকেরা। নারিশা এবং মৈনটঘাট দিয়ে ট্রলারে যাত্রী পারাপার আদৌ বন্ধ করতে সক্ষম হবে কি প্রশাসন? এমনি প্রশ্ন দোহারবাসীর মনে !

Please follow and like us: