, || - ||

দোহারে ন্যায্যমূল্যে চাউল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

ঢাকার দোহার উপজেলার নারিশায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। রবিবার সকাল ৯ ঘটিকার সময় উপজেলার নারিশা বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন মনজু মোল্লা।

এসময় মনজু মোল্লা বলেন, ১০ টাকা কেজি দরে সাধারণ মানুষকে চাউল দেওয়া শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব। সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে আপনাদের কষ্ট লাঘবে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এবছর উপজেলার ৮টি ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার জন নিবন্ধিত পরিবারের মাঝে চাউল বিক্রি করা হবে। আগামী ২ মাস প্রত্যেক পরিবার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল কিনতে পারবেন।

Please follow and like us: