শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দোহারে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।
রোপন করবো গাছের চারা, বদলে যাবে জীবন ধারা” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় হা-মীম সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংগঠনের সদস্যরা। চারা বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান বলেন, বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে দেশের পরিবেশ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। আমরা আমাদের সামর্থের জায়গা থেকে বছরের একদিন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য গাছের চারা বিতরণ করে থাকি। যাতে মানুষ গাছ লাগানোর প্রতি উৎসাহিত হয়ে নিজেরা বেশি বেশি বৃক্ষ রোপণ করতে পারে।
এসময় আরো উপস্থিত ছিলেন হা-মীম সমাজ কল্যাণ সংঘের সদস্য আলামিন শেখ, রাহাত খান, শাহাদাত, ইয়াহইয়া, সৌরভ, সায়েম, রাতুল খান প্রমুখ।
Please follow and like us: