রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দোহারে প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার)

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে, এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) এর আয়োজনে ঢাকার দোহার উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, “মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম-শ্রদ্ধায়”।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় প্রবীন দিবসের র‍্যালীটি নারিশা ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে নারিশা পশ্চিম চর বাজার প্রদক্ষিণ করে আবার ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।

ইঞ্জিনিয়ার এম এ মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দলিল উদ্দীন, ইউপি সদস্য বিল্লালুর রহমান জুয়েল মোড়ল, সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী চিত্তরঞ্জন মজুমদার, স্বাস্হ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. সাজিদ মিয়া, এম, আই এস কর্মকর্তা আরিফুর রহমান, ই,ডি ও কামরুল হাসান, প্রবীণ প্রোগ্রাম অফিসার নীলিমা আক্তার প্রমুখ।

Please follow and like us: