হাইফ্লায়ার কবুতর পালনকারীদের সামাজিক সংগঠন বিক্রমপুর হাইফ্লায়ার পিজিওন এসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী প্রদান করা হয়। শুক্রবার বিকেলে দোহারের আল-মানার ইসলামিক একাডেমিতে ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।
উল্লেখ যে, শুক্রবার দোহার, শ্রীনগর, লৌহজং এবং সিরাজদিখান উপজেলায় একযোগে ৫০টি করে চার উপজেলায় মোট ২০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয় উক্ত সংগঠনের পক্ষ থেকে। এসময় দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৩টি মাদ্রাসায় নগদ দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।
বিক্রমপুর হাইফ্লায়ার পিজিওন এসোসিয়েশনের পক্ষে সার্বিকভাবে সহযোগিতা করেন মো. রিফাত শাহিন, সুরাত মাহমুদ, নূর জামাল আকাশ, শাহাদাৎ হোসেন, আরিফুল ইসলাম, জাহিদ দেওয়ান, শহিদুল ইসলাম, মাহমুদ শুভ, শাহিন রহমান প্রমুখ।
Please follow and like us: