ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা গ্রামের বতু শেখের বড় ছেলে আব্দুল মজিদ (২৯) বিদ্যুতস্পৃষ্টে নিহত হয়েছে। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)
নিহতের আপন মামা মো. হারুন শেখ জানান, মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় পাশের বাড়ির ইলেক্ট্রনিক মোটর নষ্ট হয়ে গেলে মজিদ সেটা মেরামত করতে যায়। মোটরের সুইচ অন থাকা অবস্থায় সারতে গেলে মজিদের বৈদ্যুতিক শক লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
পরবর্তীতে চিকিৎসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে ঐখানকার কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করে।
এঘটনায় নিহতের পরিবার এবং সাতভিটা এলাকাজুড়ে শোক বিরাজ করছে।
Please follow and like us: