, || - ||

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।
ঢাকার দোহার উপজেলার নারিশা বাজার মাছের আড়ত ও পদ্মা পদীতে অভিযান পরিচালনা করা হয়। সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে ও কুতুবপুর নৌ-পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকাগুলো স্থানীয় ২টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কর্মকর্তারা।
Please follow and like us: