শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দোহারে রাস্তার বেহাল দশা, সংস্কার দাবি এলাকাবাসীর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ৮নং মৌড়া ওয়ার্ডে রাস্তার বেহাল দশা। পিচ ঢালাই রাস্তার বেশিরভাগ অংশ ভেঙে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে রাস্তার ঐসব অংশে। আর এতে ব্যাহত হচ্ছে ঐ এলাকার স্বাভাবিক চলাচল।

মৌড়া গ্রামের ওহাব মৃধার বাড়ি থেকে বাজার পর্যন্ত এবং সাবেক ইউপি সদস্য খালেক মৃধার বাড়ি থেকে বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার সমস্যা থাকার কারনে অটোরিকশা বা রিস্কা চালকরা এই রোডে আসতে চায় না। ভাড়া বেশি দিয়ে যেতে হয় বাজারে। তাছাড়া এই এলাকার বিভিন্ন মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হয় ভাঙা রাস্তার কারনে।

স্থানীয় বাসিন্দা মো. রিফাত হোসেন জানায়, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আর সংস্কারের অভাবে দিনদিন আরো খারাপ হচ্ছে রাস্তাটি। তিনি আরো জানায়, বর্তমানে বন্যার পানি বৃদ্ধির সাথেসাথে এসব এলাকায় যাতায়াত করা অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে।

এমতাবস্থায় স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানায় মৌড়া এলাকার হাজারো বাসিন্দা। রাস্তাটি সংস্কার করা হলে স্বাভাবিক চলাচল করতে পারবে গ্রামবাসী।

Please follow and like us: