“গড়বো সমাজ গড়বো দেশ, মানব সেবায় যুবকরাই বেশ” স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলার পশ্চিম বেথুয়া এলাকায় হিলফুল ফুজুল যুব সংঘের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত রবিবার বিকাল ৪ ঘটিকার সময় শাইনপুকুর এলাকার ২০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল, সহ-সভাপতি প্রিন্স, সাধারণ সম্পাদক তানভীর হোসেন উজ্জ্বল, প্রচার সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম ও স্থানীয় মুরব্বীগণ উপস্থিত ছিলেন।