ঢাকা জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে দিপ্ত দেওয়ানকে সভাপতি ও নাসির উদ্দিন’কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।
ঢাকা জেলা ছাত্রলীগ দক্ষিনের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক এই কমিটি ঘোষনা করেন। ১ বছর মেয়াদি এই কমিটিকে সভাপতি-সাধারন সম্পাদকসহ ১২ জনের নাম ঘোষনা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসাবে আছেন সাউজারাতুল জামান, সোহানুর রহমান ও শেখ রিয়াজ হোসেন। যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে আছেন তৌকির হোসেন, সিফাত ইসলাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন চন্দন সরকার, সজল হোসেন। প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফাহাদ হোসেন, দপ্তর সম্পাদক হিসাবে আছেন মো বাদল। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসাবে আছেন সঞ্জু চক্রবর্তী।
Please follow and like us: