আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যাস্ত দিন পার করছেন। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরোওয়ার জাহান বাদশাহ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দূর্গম চরাঞ্চল চিলমারী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সাংসদ সরোওয়ার জাহান বাদশাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিলমারী ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শেলী দেওয়ান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইলিয়াস হোসেন, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা খাতুন, সাধারণ সম্পাদক উরকা আক্তার, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক খায়রুল শিবুল, ইউপি সদস্য রহিম সিকদার প্রমুখ।
প্রধান অতিথি বাদশাহ, তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরেন। দুর্গম চরাঞ্চল চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বাসির দীর্ঘদিনের বিদ্যুতের দাবী তিনি পূরণ করেছেন তা উল্লেখ করেন। আগামীতে উন্নয়নের ধরা অব্যাহত রাখতে এসময় তিনি নৌকার পক্ষে ভোট চান।
Please follow and like us: