, || - ||

ধর্মপাশায় বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিন  ইউনিয়নের গলা ভাঙ্গা গুল  বিলের পানিতে বিষ ঢেলে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার  রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রবিবার বিকালে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
 গলা ভাঙ্গা গুল  বিলের মালিক মামুদগর গ্রামের আজারুল ইসলাম।
 অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার  রাতে মামুদনগর গ্রামের আবুল কালাম , জুলেদ, মনির হোসেনসহ কয়েকজন দুষ্কৃতকারী আমার  বিলে বিষ ঢেলে দেয়। এতে বিলের প্রায় ৪ লাখ টাকার রুই, কাতলা,  মিনারকার্পসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছের পোনা মরে ভেসে ওঠে।
এ ব্যাপারে আবুল কালাম  বলেন, অভিযোগের বিষয়টি মিথ্যা ভিত্তিহিন আমার বিরুদ্ধে  এটি একটি ষড়যন্র।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, রবিবার বিকালে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়াছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us: