“সকলে মিলে প্রতিবাদ করি”ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আগামীকাল ৮ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে আব্দুল লতিফ মির্জা স্কয়ার, বাজার স্টেশনে দেশজুড়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করবে “যমুনা ফাউন্ডেশন”। উক্ত মানববন্ধনে সকল শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণ করার অনুরোধ করেন যমুনা ফাউন্ডেশনের সদস্য সচিব ইউসুফ দেওয়ান রাজু ।
Please follow and like us: