, || - ||

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে নাঙ্গলকোটে বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক ইয়ামিন সুমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সচিব গরীব নেওয়াজ, এ এস আই আব্দুল কাদের, ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগ সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুদ মিয়াজী।

উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নুরুল হক হাজারী, নজির আহম্মেদ মজুমদার, নুরুল ইসলাম, শাহেনা বেগম, আয়েশা আক্তার রেশমী, মুরশিদা বেগম, মাহবুবুল হক, শাহজাহান মিয়াজী, কামাল হোসেন, মো: মোস্তফা, জসিম উদ্দিন মোল্লা, মাঈন উদ্দিন মজুমদার, আওয়ামীলীগ নেতা জামাল হোসেন ভূঁইয়া, ফস্তফা মজুমদার, যুবলীগ নেতা হুমায়ুন কবির মোল্লা, আবুল বাশার, রিয়াদ হাজারী প্রমুখ।

Please follow and like us: