, || - ||

ধুনটে অগ্নিকান্ডে ব্যবসায়ীর বাড়ি ভস্মীভূত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনটে গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে অগ্নিকান্ডে মাহমুদুল হাসান টিটু নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়ি ভস্মীভূত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার মাঠপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত. ওসমান গনির ছেলে মাহমুদুল হাসান টিটু এক জন কাপড় ব্যবসায়ী। তার বাড়ীতে রান্নার কাজে ব্যবহত হয় গ্যাসের চুলা। গ্যাস সিলিন্ডারের পাইক ছিদ্র হয়ে গ্যাস বের হতে থাকলে বিষয়টি পরিবারের কোন সদস্যই বুজতে পারে নাই। বুধবার সকালে গৃহকত্রী রান্না করার জন্য গ্যাসের চুলায় আগুন ধরানোর সাথে সাথেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই পুরো বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এঘটনায় বসত ঘর আসবাবপত্র, খাদ্যশষ্য, স্বর্র্ণালংকারসহ প্রায় ৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শামীম রেজা জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। গ্যাসের সিলিন্ডার থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

Please follow and like us: