, || - ||

ধুনটে অবাধে চলছে উর্বর মাটি বিক্রি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনটে অবাধে বিক্রি হচ্ছে ফসলি জমির উর্বর মাটি (টপ সোয়েল)। জমির মালিকরা সামান্য টাকার লোভে পড়ে মাটি ব্যবসায়ীদের খপ্পরে পড়ে অবাধে ফসলি জমির উর্বর মাটি বিক্রি করে দিচ্ছে। মাটি বিক্রির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া সহ ফসলি জমির উর্বরাতা হ্রাস পাচ্ছে এবং সেই সাথে উৎপাদিত ফসল ফলানোর ব্যঘাত ঘটছে।

সরে জমিনে দেখা যায়, উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মৃত. রফিক মন্ডলের ছেলে মাসুদ মন্ডল দীর্ঘ দিন ধরে চিকাশী ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন এলাকায় কৃষককে সামান্য টাকার লোভ দেখিয়ে তাদের ফসলি জমির উর্বর মাটি কিনে ভেকু দিয়ে খনন করে তা অন্যত্য বিক্রি করছে। সরকারি ভাবে ফসলি জমির উর্বর মাটি খনন করা নিষেধ থাকলেও তা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে তিনি অবৈধভাবে দিনের পর দিন উর্বর মাটি ক্রয় করে বিক্রি করছে। এতে পরিবেশ ভারসামহীনসহ ফসলে উৎপাদিত ক্ষতি ও সরকারের রাজস্ব ফাঁকি হচ্ছে। ভেকু দিয়ে মাটি কেটে টাক্ট্রর দিয়ে বহন করার ফলে কাচা রাস্তার ক্ষতি হচ্ছে এবং সেই সাথে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, এক ফসলি জমির উর্বর মাটি (টপ সোয়েল) যদি কোন কৃষক উত্তলন করতে চায় তাহলে তাকে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে উত্তোলন করতে হবে। এছাড়া ২ ফসলি বা ৩ ফসলি জমির উর্বর মাটি (টপ সোয়েল) উত্তোলন বা বিক্রি করা দন্ডনীয় অপরাধ। যদি কেউ এ ধরনের কাজ করতে থাকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহি অফিসারের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না হওয়ায় তার কোন মন্তব্য পাওয়া যায় নাই।

Please follow and like us: