, || - ||

ধুনটে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনটে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে চত্তরে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান মহসিন আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, বিদায়ী শিক্ষার্থী রেজোয়ানা হক, মাসুমা আক্তার, তানজিম আফরোজ, তাসলীমা মনীরা, সাহা, দশম শ্রেনীর শিক্ষার্থী ফারিহা ইসলাম ঐশী ও রিশিতা আক্তার প্রমুখ।

Please follow and like us: