বগুড়ার ধুনটে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় চত্তরে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেজাব উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহীদ আব্দুল মালেক ট্রাষ্ট এর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এসময় আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, শিউলী খাতুন, বিদায়ী শিক্ষার্থী নাজমুল হুদা, সানজিদা খাতুন, ৯ম শ্রেনীর শিক্ষার্থী জবা খাতুন, জান্নাতি খাতুন, ১০ম শ্রেনীর শিক্ষার্থী ঈদুল বাদশা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন অত্র বিদ্যালয়ের মৌলভী শিক্ষক আব্দুল্লাহেল বাকী।