বগুড়ার ধুনটে করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দি কর্মহীন দিন মজুরদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চিকাশী ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে এ চাল বিতরন করা হয়। চিকাশী ইউনিয়ন পরিষদের সচিব মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মহীন দিন মজুরদের মাঝে চাল বিতরন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল কাদির শিপন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল খালেক, রফিকুল ইসলাম টুলু, হারুন-অর রশিদ, লিটন সরকার, জুল হাউস, রোকন উজ্জামান বিপ্লব, মোখলেছুর রহমান, তোতা মিয়া, শরিফুন খাতুন ও রাশেদা খাতুন প্রমুখ।
Please follow and like us: