, || - ||

ধুনটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনটে তানিয়া আক্তার (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চালাপাড়া গ্রামের দক্ষিন পাড়ার কামরুল মন্ডলের শয়ন ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়৭/৮ মাস পূর্বে উপজেলার বাটিকা বাড়ী গ্রামের তোজাম্মেল হকের মেয়ে তানিয়া আক্তারের সাথে একই উপজেলার চালাপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে কামরুল মন্ডলের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। তানিয়া আক্তারের সংসার জিবনে বনি বনাট না হওয়ায় সে স্বামীর ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়ারা থানা পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে মর্গে প্রেরণ করে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, তানিয়া আক্তার নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Please follow and like us: