, || - ||

ধুনটে চোর সন্দেহে আটক ২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

 

বগুড়ার ধুনটে চোর সন্দেহে ২ জন কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশী-জোড়শিমুল ফাঁকা সড়ক এলাকায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রামের বেল্লাহ হোসেনের ছেলে টুয়েল (২০) ও একই গ্রামের টুকুর ছেলে আল আমিন (২০)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার জোড়শিমুল সড়কের ফাঁকা মাঠ এলাকায় তাদেরকে ঘোরা ফেরা অবস্থায় দেখা যায়। তাদের ঘোরা ফেরার অবস্থায় চোর সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে চোর সন্দেহে ২ জনকে আটকরে পর শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please follow and like us: