শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ধুনটে ঢাকাস্থ বগুড়া ফোরামের উদ্দোগে কম্বল বিতারণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়া ধুনটে ঢাকাস্থ ফোরাম ও ঢাকাস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ ফোরামের উদ্দোগে মঙ্গলবার সকালে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর চরে ভান্ডারবাড়ী একতা পরিষদের সহযোগীতায় শীতার্ত মানুষের মাঝে ৪ শত কম্বল বিতারণ করা হয়েছে।
ভান্ডারবাড়ী একতা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মোস্তফা মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ঢাকাস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি আতিকুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভান্ডারবাড়ী একতা পরিষদের সভাপতি শরিফুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি লিমন মাহমুদ, অফিস সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক আবিউর রহমান আবির, স্কুল সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য হিমেল ইসলাম, তাকি রহমান,সাকিবুর রহমান প্রমুখ।

Please follow and like us: