বগুড়ার ধুনটে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোনাহাটা বাজার নিজ কার্যালয়ে এ গ্রুপিং অনুষ্ঠিত হয়।
শেরপুর শাহ্ সুলতান হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের সহযোগিতায় ব্লাড গ্রুপিং এ উপস্থিত ছিলেন শাহ্ সুলতান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, শাহ্ সুলতান হাসপাতালের পরিচালক শাহ্ আলম সোহান, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ফিরোজ আহম্মেদ, সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, শাহ্ সুলতান হাসপাতালের ম্যানেজার শাহজাহান আলী,মেডিকেল টেকনোলোজিষ্ট (ল্যাব) আব্দুস সালাম, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য ফারুক হোসেন, মোশারফ হোসেন, ফজলুল হক, বেলাল হোসেন, আশাদুল ইসলাম প্রমূখ।
Please follow and like us: