, || - ||

ধুনটে পুনাকের শীতবস্ত্র বিতারণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনটে দুস্থদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার শহড়াবাড়ী ঘাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়া জেলা শাখার উদ্যোগে ৩০০ জন দুস্থ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়া জেলা শাখার সভানেত্রী রুমানা আশরাফের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার আশরাফ আলী ভূঞা। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (শেরপুর সার্কেল), রাজিউর রহমান (নন্দীগ্রাম সার্কেল), রনজয় চন্দ্র মল্লিক (প্রবি), পুনাক বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরী ইসলাম, সহসভাপতি শিরিন আকতার, কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নি, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ও তার সহধর্মিনী রাবেয়া হোসেন রনি, ধুনট থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মিজানুর রহমান, ডিএসবি এসআই আসলাম হোসেন, ধুনট থানার এসআই আল এমরান হোসেন, নুরুজ্জামান সরদার, প্রদীপ কুমার বর্মন, মন্তাজ, পিএসআই শামীম হোসেন, এএসআই আতিক, আব্দুল জুব্বার ও ফজলুল হক প্রমুখ।

Please follow and like us: