, || - ||

ধুনটে পৌষ মেলায় পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বগুড়ার ধুনটে পৌষ মেলায় পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরুগ্রাম ঐতিহ্যবাহী পৌষ মেলায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় এ পুরস্কার বিতরণ করা হয়।

মেলা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন। এর আগে মোমিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: