বগুড়ার ধুনটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বরে এ উৎসব পালিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগমের সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান কমিটির সভাপতি জাকারিয়া খন্দকার, ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।