বগুড়ার ধুনটে রবিউল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রফিকুল ইসলাম নামের শিক্ষক। সংবাদ সম্মেলনকারী ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে।
রবিবার (৫এপ্রিল) রবিবার সকালে শিক্ষক রফিকুল ইসলাম তার নিজ বাসায় সাংবাদিকদের কাছে রুপালী ব্যাংক ধুনট শাখার সিনিয়র কর্মকর্তা রবিউল ইসলামের বিরুদ্ধে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তবে তিনি বলেন আমি একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকতা করে আসতেছি। আমি ও আমার পরিবার ধার্মিক ও সৎ ভাবে জীবন যাপন গড়ার চেষ্টা করে আসতেছি। এমতবস্থায় গত ২৫ শে মার্চ বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ৩য় পাতায় ‘ধুনটে জামায়াত নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ি জায়গা দখলের চেষ্টার অভিযোগ’এই শিরোনামে সংবাদ টি প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাচ্ছি। আসলে প্রকাশিত সংবাদটি মিথ্যে, বানোয়াট ও উদুর পিন্ড বুদুর ঘারে চাপানো হয়েছে। আমাদের পরিবারে আব্দুল মজিদ মন্ডল ও শহিদুল ইসলাম নামে ২ জন মুক্তিযোদ্ধা রয়েছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার কোন ঘাটতি নেই। প্রকৃত ঘটনা হলো ধুনট উপজেলার জোড়খালি গ্রামের আজতুল্লাহ মন্ডলের ৪৮৬ দাগে ৫ শতক জমি আব্দুল খালেক মন্ডলের দখলে আড়াই শতক এবং আব্দুল মজিদ মন্ডলের দখলে আড়াই শতক। আব্দুল মজিদ মন্ডলের ২ ছেলে শফিউল ইসলাম সবুজ ও ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম স্বপন বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে বার বার আমাদের বাড়ীর জমির ২ পাশের সীমানা অতিক্রম করার চেষ্টা করে। আমরা তাদেরকে বাধা দেই। তারা তার পিতার মুক্তিযোদ্ধার গরমে আশে পাশের জমি জবর দখল করেছে এবং দখল করে আসতেছে। তারা প্রতিপক্ষের খোদা ভীরু, নামাজি লোকদের জামায়াত শিবির বলে অপপ্রচার চালিয়ে আসছে এবং তাদেরকে মামলার ভয়ভিতি প্রদর্শন করে আশে পাশের জমি দখল করার চেষ্টা করছে।
গত ২৩/০৩/২০২০ ইং তারিখে তারা গ্রাম্য সালিশকে অমান্য করে ২০/২৫ জন লোক নিয়ে এসে জোড় পূর্বক ভাবে আমাদেরকে জিম্মি করে আমাদের জমিতে ইটের গাথুনীর দেওয়াল দেওয়ার চেষ্টা করলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানা পুলিশ কে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তারা কাজ বন্ধ করে দিয়ে আসে। আমার বাবা বাড়ীতে একা থাকার সুবাদে গত ৩০/০৩/২০২০ ইং তারিখে ব্যাংক কর্মকর্তা আবারও বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে খুনের ভয় ভিতি দেখিয়ে জোড়র্পূবক ঘর উত্তোলন করেছে।