, || - ||

ধুনটে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালুর পয়েন্ট ধ্বংস

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনটে অবৈধ বালুর পয়েন্ট ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার বিলকাজুলী-পেঁচিবাড়ী এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে ভাসমান ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলো আওয়ামী লীগ নেতা হাসানুল করিম পুটু। রবিবার সন্ধ্যা ৬টয় উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, অবৈধ বালুর উত্তোলন করার মেশিন ভেঙ্গে ফেলা হয়েছে। ঘটনান্থল থেকে ২ টি ১৭৫ ভোল্টের ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

Please follow and like us: