মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে বগুড়ার ধুনটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়ীয়া বিলপাথিয়া উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আইনুল হকের সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
Please follow and like us: