বগুড়ার ধুনট উপজেলায় সরকারী রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে পুকুর খনন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামে।
সরে জমিনে দেখা যায়, চালাপাড়া মৌজার ২নং সিটের ২০৩৫ নং দাগের পুকুর খনন করছে ওই গ্রামের মৃত. জালাল মন্ডলের ছেলে প্রভাবশালী শামীম মন্ডল, ফরিদ মন্ডল, পাভেল মন্ডল ও আমিনুর মন্ডল। তারা তাদের নিজস্ব জমিতে পুকুর খননের সময় ১৯৬৬ নং দাগের সরকারি রেকর্ড ভুক্ত দৈর্ঘ ২১০ ফিট রাস্তার প্রসস্থ্য ১৪ ফিটের মধ্যে প্রায় ১০ ফিট তারা ভেকু মেশিন দিয়ে খনন করে পুকুর বানিয়ে নিয়েছে। এতে রাস্তার উপর দিয়ে প্রতিবেশীদের পথ চলাচল করা কষ্ট সাধ্য হয়েছে। অপর দিকে পুকুরের ২ তীরবর্তী আশরাফ আলী তালুকদার, মোহাম্মাদ আলী মন্ডল, আহাম্মাদ আলী মন্ডল, ফরাইজুল আলী মন্ডলসহ প্রায় ২০ টি পরিবার বসবাস করে। গত বর্ষা মৌসুমে বসতবাড়ীর যাতায়াতের রাস্তা পুকুরে বিলিন হয়ে যায়। ফলে প্রায় ২৫টি পরিবার তাদের বাড়ীতে যাতায়াতের রাস্তা না থাকায় চরম ভোগন্তিতে জীবন যাপন করছে।
ভুক্তভুগী হাসেন শেখ জানান, তারা প্রভাবশালী হওয়ায় ও দলীয় বড় নেতার প্রভাব দেখিয়ে সরকারী রাস্তার প্রায় ৪ ভাগের ৩ ভাগ খনন করে পুকুর বানিয়ে নিয়েছে। আমাদের পথ চলতে খুব কষ্ট হচ্ছে। কোন ভ্যান গাড়ি নিয়ে বাড়ীতে যেতে পারছি না। তিনি আরো জানান, সরকারি রাস্তা খুড়ে পুকুর বানিয়ে নেওয়ার প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে বলে তোমাদের রাস্তার দরকার হলে নিজ টাকা খরচ করে রাস্তা করে নেও। বাধ্য হয়ে আমি ৭ হাজার টাকা খরচ করে কোন রকম পায়ে পথ চলার মতো ব্যবস্থা করে নিছি।
আরেক ভুক্তভুগি আশরাফ আলী তালুকদার জানান, তাদের পুকুর খনন করার ফলে আমার ও পার্শে আরো ২৫টি পরিবারের গত বর্ষা মৌসুমে বসতবাড়ীর যাতায়াতের রাস্তা ভেঙ্গে পুকুরে বিলিন হয়ে গেছে। তাদের কাছে রাস্তা বেধে চাইলে তারা বলে যে আপনাদের রাস্তার দরকার হলে টাকা খরচ করে রাস্তা করে নিতে পারো। আমরা গরিব মানুষ দিন এনে দিন খেতে হয়। আমাদের রাস্তা তৈরি করে নেওয়ার মতো সেরকম সাধ্য আমাদরে নেই। তাই প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষন করছি আপনারা সরে জমিনের তদন্ত করে আপনাদের সরকারি রাস্তা রক্ষা করে আমাদের সুদৃষ্টি কামনা করবেন। এখনি পদক্ষেপ না নিলে আগামী বর্ষা মৌসুমে আমাদের বসতবাড়ী ভেঙ্গে পুকুরে বিলিন হয়ে যাবে।