, || - ||

ধুনটে সর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে সোনাহাটা এ কে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধুনট উপজেলার শিয়ালী -সোনাহাটা যুব সমাজের উদ্দ্যোগে ও নিমগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম সাহেবের স্বরনে এ খেলা অনুষ্ঠিত হয়।

১৪ ওভারের ফাইনাল খেলায় সরুগ্রাম ষ্টুডেন্ট ক্লাব ও বড়িয়া ইয়াং ষ্টার ক্লাব অংশ গ্রহন করে। বিকেল ৩টায় টচে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বড়িয়া ইয়াং ষ্টার ক্লাব। সরুগ্রাম ষ্টুডেন্ট ক্লাব ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করে। পরে বড়িয়া ইয়াং ষ্টার ক্লাব ৬৬ রানের টার্গেট নিয়ে ব্যাটিং শুরু করে। বড়িয়া ইয়াং ষ্টার ক্লাব ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬০ রান করে। ফাইনাল খেলায় সরুগ্রাম ষ্টুডেন্ট ক্লাব ৫ রানে জয় লাভ করে। সায়েম ও জীম রহমান খেলা পরিচালনা করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সরুগ্রাম ষ্টুডেন্ট ক্লাবকে বিজয়ী হিসেবে সাড়ে ৬ হাজার টাকা মূল্যের ছাগল পুরস্কার তুলে দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহফুজার রহমান ও রানার্সআপ বিজয়ীদের হাতে ৫ হাজার টাকা মূল্যের ছাগল পুরস্কার হিসেবে তুলে দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলেক উদ্দিন মন্ডল। খালেদ হোসেন সিজুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক আতাউর রহমান শান্তি, পুলিশ কর্মকর্তা ছামসুল ইসলাম সাকিব, আব্দুল কাদের, আরিফ জীবন, মাহবুবার রহমান সাজু, রাসেল মাহমুদ, আব্দুল জোব্বার, শিক্ষক জিয়াউর রহমান, আহসান হাবিব আতিক, ফিরোজ রুদ্র, মিলন রহমান, আরমান, আরিফ, জিসান, জীহাদ, সাগর, কাজল, মাসুম মোস্তাফিজার রহমান, সেলিম, সুমন, শাকিল, সবুজ, স্বপন, মিনহাজ উদ্দিন শুকু, আব্দুল হান্নান প্রমূখ।

Please follow and like us: