বগুড়ার ধুনটে সাজাপাপ্ত ও অপহরণ মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে ধুনট থানার এএসআই আব্দুস সালাম সাজাপাপ্ত আসামীকে ও রবিবার সকালে এসআই মন্তাজ অপহরণ মামলার আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সাজাপাপ্ত আসামী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৪০) ও অপহরণ মামলার আসামী কালেরপাড়া ইউনিয়নের কান্দুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শিবলু মিয়া।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গ্রেফতারকৃতদের রবিবার সকালে থানা হাজত থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: